প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভবন পেল বলরামপুর - The News Lion

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভবন পেল বলরামপুর




দি নিউজ লায়ন ; নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রায় প্রতিটি এলাকায় এখন উন্নয়নের জোয়ার, এবার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভবনের দাবি ও পূরণ হল।কোচবিহার জেলা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলরামপুর ১নং অঞ্চলে বলরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভবন উদ্বোধন করলেন এলাকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন কোচবিহারে র জেলাশাসক পবন কাদিয়ান সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।


 দীর্ঘদিন থেকে এলাকায় স্বাস্থ্য ভবনের দাবি ছিল। বিশেষ করে প্রসূতি মায়েদের ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা এবং বাচ্চাদের চিকিৎসার জন্য এই স্বাস্থ্যকেন্দ্র করা হচ্ছে বলে জানান জেলা স্বাস্থ্য দপ্তর। জেলাশাসক জানান, পুরনো ভবনটি প্রায় ভগ্নপ্রায় দশা। প্রায় ৬৫ লক্ষ টাকা ব্যয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় নতুন ভবন তৈরি করা হয়েছে। সোমবার থেকে পুরো ইউনিট নতুন ভবনে কাজ শুরু করার ব্যবস্থা করছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.